
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জোরপূর্বক জমি দখল করে রাতের আঁধারে বেড়া দিয়ে ঘর নির্মাণ করে দখল নিয়েছেন একটি মহল এমনটাই অভিযোগ অভিযোগকারী আজিজুল শরীফ ও তার স্ত্রী জেসমিন বেগমের।
গত সোমবার দিবাগত রাত ১২ টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ড উত্তর-সরালিয়া গ্রামের দিনমজুর আজিজুল শরীফের জমি দখলের ঘটনা ঘটে। রাতেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের এস আই ঠাকুরদসসহ দুজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন তবে ৭দিন হয়ে গেলেও এখন পযন্ত তারা জমির কোন সমাধান পায়নি বলে বলেন মোঃ আজিজুল শরীফ ও তার স্ত্রী জেসমিন বেগম।
অভিযোগকারী জেসমিন বেগম বলেন,৬ বছর পূর্বে উত্তর সরালিয়া গ্রামের তার.১৪ শতক জমি ক্রয় করে নামজারি কারণসহ ভোগ দখলে আছেন। ওই জমি দখলের চেষ্টা করে স্থানীয় লাল মিয়া চাপরাশি। ২ বছর আগে বিষয়টি নিয়ে পৌরসভার মেয়র এর নিকট অভিযোগ দিলে সালিশ বৈঠকে লাল মিয়া চাপরাশি জমি পাবেন না বলে লিখিতভাবে সিদ্ধান্ত দেওয়া হয়। পরে আবারও লাল মিয়া চাপরাশি জমি দখলের চেষ্টা করলে স্থানীয় সংসদ সদস্য ও থানা তিন দফায় অভিযোগ দায়ের করেন আজিজুল শরীফ।
সর্বশেষ গত সোমবার দিবাগত রাতে আজিজুল শরীফের জমিটুকু দখল করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন লাল মিয়া চাপরাশি। রাত ১১টার দিকে আজিজুল ও তার স্ত্রী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয় ওই ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজিজুর রহমান মিলন বলেন, পৌরসভা থেকে আমার উপর বিষয়টি আসলে আমি দুই পক্ষকে নিয়ে বসি এবং জমির কাগজ দেখতে চাইলে আজিজুলগন জমির সঠিক কাগজ দেখাতে সক্ষম হয় এবং ঐ সালিশি বৈঠকে জমির রায় আজিজুলের পক্ষে দেওয়া হয়।ঐ জমিটি’র ক্রয়কৃত মালিক আজিজুল শরীফই।
অন্যদিকে অভিযুক্ত লাল মিয়া চাপরাশি’র ছেলে ওলি চাপরাশি বলেন, এই. ১৪ শতক জমি আমার আমি এই জমি ক্রয় করেছি ২০২২ সালে আর রাতারাতি ঘর বা গাছ লাগানোর বিষয়টাও মিথ্য।
এ বিষয় স্থানীয়রা বলে, রাতারাতি এখানে বেড়া দিয়ে গাছপালা লাগানো ও ঘর নির্মাণ করা হয়েছে রাতে পুলিশও এখানে এসেছিল। আমরা চাই শান্তি তাই প্রশাসনের কাছে দাবি কাগজপত্র দেখে একটা শক্ত সিদ্ধান্ত নিয়ে সঠিক মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক বিগত ২/৩ বছর ধরে এমন সমস্যা চলেই আসছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা