
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগঁওয়ের পীরগঞ্জে গ্রীন ও ক্লিন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সোমবার সকালে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ বদরুল হুদা।
উদ্বোধনের পর কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক একরামুল হক,, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান