
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগান কে সমানে রেখে বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম-ই একমাত্র সমাধান এ প্রতিপাদ্য করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী রবিবার বিকেলে বাসট্যন্ডস্থ শেরপুরে থানা শাখার কার্যালয়ে সভাপতি মুহাম্মাদ শরিফুল ইসলাম সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে চোরদের হাত পড়লে বরকত কমে যায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোকালেম হোসেন ওসমানী, সাধারন সম্পাদক প্রভাষক মীর মুহা. মাহমুদুর রহমান চুন্নু, আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাসেম, রবিউল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মনির হোসাইন ।
প্রধান অতিথি ফয়জুল করীম তার বক্তব্য শেষে শেরপুর থানা শাখার আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সভাপতি হাফেজ মোঃ ইব্রাহিম খলিল সিরাজী, সহ সভাপতি আব্দুস সামি ও সাধারন সম্পাদক রাজু আহম্মেদ এর নাম ষোষনা করেন

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান