
এইচ এম রুহুল কাদের,চকরিয়া: পিতা মারা যাওয়ার পর মাকে ভরণপোষণ দেয়না,কেমন আছে,সুখে-দুখে খবর রাখেন না । উল্টো স্বামী কর্তৃক দানপত্র করে দেয়া মায়ের নামের সম্পত্তি জবরদখল করে ৭০ ঊর্ধ্বে মাকে মানসিক নির্যাতন করে আসছে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চৌয়ারফাঁড়ির মনির আহমেদ(মনু ড্রাইভার)এর ছেলে বেলাল উদ্দিনের বিরুদ্ধে তার মা লায়লা বেগমের অভিযোগ ।
৭০ ঊর্ধ বৃদ্ধা লায়লা বেগম বলেন,গত প্রায় ১বছর ধরে স্থানীয় সমাজ,ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন পরিষদ,থানা পর্যন্ত গিয়ে আমার সম্পত্তি উদ্ধারের জন্য বেলালের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি, সব জায়গায় আমার পক্ষে রায় দিলেও সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছেলে বেলাল আমার সম্পত্তি দোকান ছাড়ে না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে দোকানের ভাড়া নিয়ে কোনোরকমে চলতাম, এখন অসহায় অবস্থায় আছি ।
এই ব্যাপারে অভিযুক্ত ছেলে বেলালের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই বলে কল কেটে দেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা বলেন, থানা ও স্থানীয় সালিশ বিচার মানে না এটা কোন ধরনের মানুষ জানি না,সেই ব্যাপারে খবর নিয়ে দেখবো।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল বলেন, সামাজিকভাবে অনেক চেষ্টা করেছি, লায়লা বেগমের সম্পত্তির ব্যাপারে, কিন্তু এখনো সমাধান না হওয়া দুঃখজনক। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল