
মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি: নাটোরে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্য চক্ষু সেবা ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিববার বেলা ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে ৩০০ জন হত দরিদ্র গরিব দুস্থ ও অসহায় পুরুষ ও মহিলা কে বিনামূল্য সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনা মূল্য চক্ষুসেবা ও চশমা দেওয়া হয়।
বিনামূল্য চক্ষু সেবা ও চশমা বিতরনের শুভ উদ্বোধন করেন মানবিক সেবা ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত উল্লাহ নূর সুমন। এসময় তিনি বলেন মানবিক সেবা প্রতি বছর এমন সেবা অসহায় গরিব দুস্থদের সেবা দিয়ে থাকেন। শুধু চিকিৎসা সেবাই না টিসিবির পণ্য বিতরন। ঈদ করোনা বিভিন্ন মানবিক বিপর্যয়ের সময়ও গরিব মানুষের পাশে থাকে। আজ যে তিনশো মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা ও চশমা বিতরন করা হলো এতে করে অসহায় মানুষের উপকার হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান