
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্কয়ার ফার্মাসিটিক্যাল ওষুধ সরবরাহকারী কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২