
কক্সবাজার প্রতিনিধি: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবেনা।
মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে শনিবার ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ সেন্টমার্টিন যেতে পারবেনা’।
উল্লেখ্য, বুধবার সকালে ঘুমধুম ও টেকনাফ সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ জামান সিদ্দিকী সেন্টমার্টিন রুটে ভ্রমণ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ