
চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা পাঠানি পুল এলাকায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। সরকারি খতিয়ানভুক্ত এই জমি উদ্ধারে গত বুধবার অভিযান চালিয়ে লাল পতাকা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দোহাজারী পৌরসভাধীন পাঠানি পুল এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ড্রাম সিট ও ত্রিপল দিয়ে আড়াল করে রেখে চালাচ্ছেন নির্মাণকাজ। এতে ভেতরে ছয়টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের নির্দেশনায় অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় তিনি খাস খতিয়ানভূক্ত ভূমিতে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে দেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, খবর পেয়ে গত বুধবার অভিযান চালানো হয়। এ সময় খাস খতিয়ানভূক্ত জমিতে লাল পতাকা দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা