
রবিউল হাসান লায়ন,জামালপুর: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও সংসদ বাতিলের দাবি করে জামালপুরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে এই কালো পতাকা মিছিল বের করে জেলা, সদর উপজেলা ও শহর বিএনপি। মিছিলটি জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বিসিক মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজীব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
এ সময় বক্তারা বর্তমান সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি জানান। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক