
এম,এ রাশেদ: র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালমনিরহাট হতে ময়মনসিংহগামী একটি ট্রাকে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করিতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত ১ টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার লস্করপুর গ্রামস্থ বগুড়া-রংপুর মহাসড়কের পাশে জনৈক সাত্তার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আবু শহিদ (৪৫), পিতা- মৃত মসলেম উদ্দীন, সাং- জমগ্রাম, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, রেজাউল ইসলাম (৩২), পিতা- মৃত হাফিজার রহজমান, সাং- নবীনগর, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাট’কে বিশেষ কায়দায় রক্ষিত ২৪২ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক, ২ টি মোবাইল এবং ২টি সীমসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক