হোম » সারাদেশ » ধুনটে কৃষকের অর্থ সহ স্বর্নলংকার চুরি

ধুনটে কৃষকের অর্থ সহ স্বর্নলংকার চুরি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আসাদুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের বাড়ির গেইটের তালা কেটে শয়নকক্ষের ভিতরে ঢুকে বাক্সে রাখা নগদ ৩ লক্ষাধিক টাকা সহ ১ লাখ টাকা মূল্যের স্বর্নলংকার চুরির ঘটনা ঘটেছে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর পূর্বপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে ওই কৃষক প্রায় ৪ লক্ষ টাকা সহ স্বর্নলংকার হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
ওই কৃষক আসাদুল ইসলাম জানান, আমি তিনদিন আগে জমি বন্ধক নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ৩ লাখ টাকা যোগাড় করে ঘরের ভিতরে বাক্সে তালাবদ্ধ করে রাখি। গত রাতে পরিবারের সবাই খাওয়া দাওয়া শেষে যে যার,যার মত ঘরে ঘুমিয়ে পড়ে। আমি ও আমার মেয়ে বাড়ির পাশের একটি বাজার থেকে রাত সাড়ে ৭ টার দিকে বাড়িতে এসে আমরাও ঘুমিয়ে পড়ি। আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত ৩ টার দিকে উঠে দেখে আমাদের ঘরের ভিতরে বাক্স খোলা,বাক্সে রাখা কাপড় চোপড় এলেমোলো। পরে মা আমাদের সবাইকে ডাক দিলে উঠে দেখি আমার দুটি ঘরের দরজার পাশের বেড়ার টিন কাটা। তখন সবাই জমি বন্ধক নেওয়ার জন্য  বাক্সের ভিতরে রাখা টাকার খোজ করতে গিয়ে দেখি টাকা গুলো নাই। পরে প্রতিবেশীদের জানানোর জন্য বাহিরে বের হতেই লক্ষ্য করি বাহিরের গেইটের তালাও কাটা। তখন নিশ্চিত হয় যে আমার ঘরে চোর চক্রের সদস্যরা রাতের কোন এসময়ে ঢুকে টাকা সহ স্বর্নলংকার  চুরি করে নিয়ে গেছে। একপর্যায়ে আমি সহ পরিবারের সদস্যরা আশেপাশে অনেক খোজাখুজি করে না কাউকে না পেয়ে সকালে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান জানান, বিগত দিনের চুরির বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। নগদ টাকা সহ স্বর্নলংকার চুরির বিষয়টি আমি অবগত। টাকা উদ্ধার সহ চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!