
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাত্রি ১১ ঘটিকায় সিরাজগঞ্জ বাজার স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ- সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, জেলা মৎসজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু, পৌর বিএনপির নেতা ইমন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আলী জোয়ার্দার, জেলা যুবদলের প্রচার সম্পাদক রবি, স্বেচ্ছাসেবক দল পৌরর যুগ্ম আহবায়ক মাসুদ রানা মুন, ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানাসহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ