হোম » সারাদেশ » সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় মাদক নির্মূলে অঙ্গীকার অধ্যক্ষ আবদুর রশীদ এমপি’র

সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় মাদক নির্মূলে অঙ্গীকার অধ্যক্ষ আবদুর রশীদ এমপি’র

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ।

সোমবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোঃ আবদুর রশীদ এমপি মাদক নির্মূলের অঙ্গীকার করে বলেন, মাদক সরবরাহকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদকের আশ্রয়দাতাকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি আর বলেন, আমি শিক্ষক হিসেবে সৎ, প্রশাসনিক হিসেবে সৎ। কিন্তু এমপি হিসেবে সৎ বলার সময় এখনো আসেনি। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারএর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুর রশীদ এমপি আরও বলেন, প্রশাসনের সাথে আচরণগত কোন ত্রুটি না হয়।

শান্তিপূর্ণভাবে অবস্থান করে কাজ করবো। কোন অশান্তি যেন না হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য কথা সত্য করে স্পষ্ট করে লেখার আহবান জানান। মত বিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, সদস্য এডভোকেট শহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে মোঃ আবদুর রশীদ এমপি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সরিষাবাড়ী কর্তৃক বাস্তবায়িত এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠানে চেক ও ফলজ বৃক্ষের চাঁরা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন তিনি। এ সময় এলাকার গন্যমান্য ‍ব্যাক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!