
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক – জি/৪৫ এবং ক্যাম্প-২০(এক্সঃ), ব্লক-এস/৪-বি/১ এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুজিবুর রহমান (২৩) কে আটক করা হয়। সে উখিয়ার ক্যাম্প-১৮ এর মোঃ রফিকের ছেলে।
১৪ এপিবিএ এর অধিায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: ইকবাল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালাপালং পুলিশ ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ ওই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে৷
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো: শামীম হোসেন জানিয়েছেন, আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে৷

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক