
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ. কে. এম মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
মেলায় বিভিন্ন পণ্যের ১০৫টি স্টল স্থাপন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মেলার আয়োজন করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২