
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফঃ রাজশাহীর বাঘায় প্রকাশ্য দিবালোকে এক কসাইয়ের হাতে অপর কসাই খুন হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, আড়ানী পিয়াদাপাড়া গ্রামের বক্সো আলীর ছেলে মিজানুর রহমান খোকন এবং রহিম উদ্দিনের ছেলে মামুন (৩২)। পেশায় তারা উভয়ই কশাই। মাংস বিক্রির উদ্দেশ্যে শনিবার সাপ্তাহিক বাজারের দিন সকালে তারা বাজারে আসে। আনুমানিক সকাল ৯টার দিকে এক ক্রেতার কাছে মাংস বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকন মামুনকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় মামুন কে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক ভাবে মামুন ও খোকন সম্পর্কে আপন মামাতো- ফুপাতো ভাই। একে অপরের সাথে সাথে পূর্ব শত্রুতা ছিল। প্রতিহিংসা বশত মামুন মাংস কম দামে বিক্রি করে। এতে ক্ষিপ্ত হয়ে খোকন তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করলে মামুনের মৃত্যু হয়। তবে পূর্ব শত্রুতার জের ধরেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা।
এই বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল