
আটককৃতরা হলেন হোগলাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা মোতালেব খা (৬৫) ও ফকিরহাট উপজেলার বড় খাজুড়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন রনি (২৭), চোরচক্র হোগলাবুনিয়া ইউনিয়নে একটি বাড়ির বাগানের পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফর্মার চুরি করছিল। স্থানীয় লোকজন টের পেয়ে চারদিক থেকে ঘেরাও করে দুই চোরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত দুই চোরকে স্হানীয় জনতা শুক্রবার মোরেলগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।
মোরেলগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম আব্দুল ওয়াদুদ খন্দকার জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় আইন বিধিমালা অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা