
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোর্শেদ আলী প্রধান রতনের বাড়ীতে আগুন লেগে বসত বাড়ীর ৫ টি ঘর, টাকা,স্বর্গালংকার ও আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান গত (১৮ জানুয়ারী) বৃহস্পতিবার রাত আটটার দিকে রতনের বাবা মোফাজ্জল হোসেন মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলে সেই সময়ে হঠাৎ করে ঘরে আগুনে লেগে যায়। আগুন দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাড়ীর সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারনা বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ধারনা বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।
তিনি আরো বলেন এ সময় নগদ কিছু টাকা উদ্ধার করতে সক্ষম হই, তাছাড়া সব পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে সব কিছু হারিয়ে রতনের পরিবার এখন দিশাহারা হয়ে পড়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২