হোম » সারাদেশ » নলডাঙ্গায় মরহুম ইসহাক আলী দেওয়ান পরিবারের পক্ষ থেকে  শীতবস্ত্র বিতরণ 

নলডাঙ্গায় মরহুম ইসহাক আলী দেওয়ান পরিবারের পক্ষ থেকে  শীতবস্ত্র বিতরণ 

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নলডাঙ্গায় মরহুম আলহাজ্ব ইসহাক আলী দেওয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে  শীতবস্ত্র বিতরণ করেন পিপরুল ইউনিয়ন  যুবলীগ নেতা শাহজালাল দেওয়ান।
১৯ জানুয়ারী সকাল ১০ টায় মরহুম আলহাজ্ব ইসহাক আলী ফাউন্ডেশনের উদ্যোগে এই শীত বস্ত্র   বিতরণের আয়োজন করা হয়।
উপজেলার পিপরুল ইউনিয়নের যুবলীগ নেতা সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান বলেন প্রতিবছরের ন্যায় এবারও মরহুম ইসহাক আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে  শীত বস্ত্র  বিতরণ করা হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এলাকাবাসী জানায় পিপরুল ইউনিয়নের যুবলীগ নেতা শাহজালাল দেওয়ান নাটোর -২ আসনের আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপির বিশ্বস্ত ও অত্যন্ত আস্থাভাজন হওয়ায় তিনি এমপি সাহেবের দেয়া সকল সহযোগিতা জনগণের মাঝে বিলিয়ে দেন।  এই এলাকার কাঁচা পাকাসহ জনসাধারণের জন্য সকল রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা কবরস্থানের  রাস্তাসহ  ব্যাপক উন্নয়ন ও এই এলাকার সকল দরিদ্র ও অসহায়দের নিজ তহবিল হতে সহযোগিতা করে থাকেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আকরামুল হক, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, নাসিরুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান তানভীর, উপজেলা ছাত্রলীগের সদস্য জনি, পিপরুল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিশন হোসেন, সহ সভাপতি মোঃ রনি দেওয়ান, আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ মরহুম পরিবারের সকলে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!