
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় হাবিব রহমান (৬০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে পুলেরঘাট- পাকুন্দিয়া সড়কে ছোট আজলদী নোভা ইটের ভাটা সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব রহমানের বাড়ি উপজেলার নারান্দী গ্রামে।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিব রহমান দুপুর ১২ টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি থেকে আজলদী বাজারে যাওয়া পথে নোভা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগীর বিষ্ঠা বোঝাই ট্রাক চাপা দেয়।
এতে গুরুতর আহত হয় হাবিব। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। পাকুন্দিয়া থানার এসআই জামিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক