হোম » সারাদেশ » অজ্ঞাতনামা আসামি প্রায় সাড়ে পাঁচ হাজার চন্দনাইশে নিবার্চন সহিংসতায় ৬ মামলায় গ্রেপ্তার আতঙ্ক সর্বত্র 

অজ্ঞাতনামা আসামি প্রায় সাড়ে পাঁচ হাজার চন্দনাইশে নিবার্চন সহিংসতায় ৬ মামলায় গ্রেপ্তার আতঙ্ক সর্বত্র 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচনী এলাকায় সহিংসতার ঘটনায়   চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি, হাশিমপুরসহ ৬টি মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার ৩’শ ১৫ জনকে আসামী করে মামলাগুলো দায়ের করা হয়। এ সকল মামলার কারণে অনেকে গ্রেফতার আতংকে রয়েছে।
 দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে গত ৬ জানুয়ারি রাতে চৌধুরী পাড়ার শেখ টিপু চৌধুরী (সাবেক ভিপি)’র বাড়িতে হামলার ঘটনায় টিপু চৌধুরী বাদি হয়ে আবদুর রহিমসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জন আসামী করে মামলাটি দায়ের করা হয়। এদিকে ৭ জানুয়ারি সকালে হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাকে মারধর করার ঘটনায় মো. জসিম উদ্দীনসহ ৪ জনকে আসামী করে ৯ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। ভোটের দিন তথা ৭ জানুয়ারি বিকালে দোহাজারী পৌরসভার সামনে দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম কায়সারকে মারধর করার ঘটনায় আমিনুল ইসলাম কায়সার বাদি হয়ে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনুসহ ১৩ জনের নাম উল্লেখ করে ৭০/৮০ জন অজ্ঞাতনামা আসামী দিয়ে গত ১২ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়।
একইদিন দুপুরে বদুর পাড়া এলাকায় ভোট কেন্দ্রের সামনে পুলিশের গাড়ি ভাংচুর করার ঘটনায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে গাড়ি চালক বাপ্পি দাশ বাদি হয়ে গত ১২ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। ভোটের দিন ভোর রাতে বুলার তালুক এলাকায় ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল জলিলের বাড়িতে হামলার ঘটনায় তিনি  বাদি হয়ে কাউন্সিলর আবু তৈয়ুবসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামী করে গত ১১ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের দিন সন্ধ্যার ঘটনায় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও দোহাজারী রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০০/৫০০০ আসামী করে গত ১১ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!