
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কাজের সন্ধানে উপার্জনের লক্ষ্য নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছে রোহিঙ্গারা। প্রতিনিয়ত তারা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে সুকৌশলে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় । দলে দলে বেরিয়ে আসা এসব রোহিঙ্গাদের প্রধান টার্গেট পাহাড়ি জায়গায় পূর্বে থেকে বসবাস করা রোহিঙ্গা আত্নীয় স্বজনদের সাথে বসতি গড়ে তোলা এবং কর্মের সন্ধান করা। কাটাতারের বেড়া ও কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজের সামনে এপিবিএন কর্তৃক স্থাপন করা অস্থায়ী তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে বেরিয়ে আসার সময় উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে ৩১জন রোহিঙ্গা।
মঙ্গলবার(১৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চৌকি স্থাপন করে তাদের(রোহিঙ্গা) আটক করে থানা পুলিশ।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
একইদিন সকালে মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে কক্সবাজারগামী যানবাহনে করে চলে যেতে দেখা যায় ৭-৮ জন রোহিঙ্গাকে। তাদের সাথে কথা বলে জানা যায়, শীত মৌসুমে বিভিন্ন স্থানে কাজের সন্ধানে বেরিয়ে পড়ছে তারা। এত চেকপোস্ট থাকার পরেও নানা কৌশলে বেরিয়ে যাচ্ছে এসব রোহিঙ্গা।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, “মঙ্গলবার উখিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। একইদিন রাতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ক্যাম্পে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক