
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কারিগরি প্রশিক্ষন একাডেমী (বি.সি.ই) এর উদ্যোগে পৌর শহরের সিনেমা হল রোডের তরিকুল টাওয়ার প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এক আমেরিকা প্রবাসী মহৎ ব্যাক্তির সহযোগীতায় এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভপতি মেহের এলাহী, সহ- সভাপতি বুলবুল আহম্মেদ, সাধার সম্পাদক নসরতে খোদা রানা, সৈয়দপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, কারিগরি প্রশিক্ষন একাডেমীর (বি.সি.ই) পরিচালক নুর নাবী রানা, হিন্দু বৌর্দ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন সহ বিভিন্ন গণ্যমান্যব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান