হোম » সারাদেশ » জামালপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা

জামালপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা

রবিউল হাসান লায়ন : জামালপুর প্রেসক্লাবের আয়োজনে জামালপুর -৫ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এর সাথে সাংবাদিকদের   মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ফুলেল শুভেচছা জানানোর মাধ্যমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর -৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ,  পৌর মেয়র জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।

এছাড়াও বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ,  সদস্য দৈনিক  আলোচিত জামালপুর এর নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারি, সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, কালের কন্ঠের মোস্তফা মনজু, সমকালের আনোয়ার হোসেন মিন্টু,  একুশে টিভি”র আবুল কাশেম মুক্তা, ৭১ টিভির আনসারি সুমন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,  ডেইলি স্টারের শহিদুল ইসলাম নিরব, সাংবাদিক মনজুরুল হক প্রমুখ।

এ সময় জামালপুর এর বিভিন্ন  উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা৷

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!