
মোঃ নাজমুল হোসেন বিজয়, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশের টিম বশির আলম এর নেতৃত্বে দুটি পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গত (১৬ ই জানুয়ারি) মঙ্গলবার আনুমানিক রাত ৮:৩০ মিনিটের সময় বরগুনা সদর এম,বালিয়াতলী ৯ নং ওয়ার্ড এলাকা হতে রাকিব (১৯) পিতা: আব্দুল মালেক, গ্রাম: বড় বালিয়াতলী, থানা ওজেলা বরগুনা। তার কাছ থেকে পাওয়া ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান আছে।
গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের পৃথক অপর অভিযানে আনুমানিক রাত ১০:১৫ মিনিটের সময় বরগুনা সদর ৮ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ক্রোক এলাকা হতে মো: আমান পঞ্চায়েত (২৫) পিতা: আব্দুল মান্নান, থানা ও জেলা বরগুনা। তার কাছ থেকে পাওয়া ৩০(পিস) ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। একাধিক মামলার বিচারাধীনসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইলে মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান