
মোঃ আবদুল মুনাফ পিন্টু ঃ ফেনীর দাগনভূঞা বসুরহাট রোড়স্থ আবদুল মান্নান ফার্মেসীর পল্লী চিকিৎসক আবদুল মাস্নানকে বিভিন্ন অপরাধে দশ হাজার টাকা জরিমানা ও প্রশিক্ষনের অরজিনাল সনদ দেখাতে না পারায় চেম্বার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীন।
১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। একই সাথে ফার্মেসীর পরিচালক ও পল্লী চিকিৎসক বেলাল হোসেন শিমুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চর্ম জাতীয় রোগীদের চিকিৎসার্থে অতিরিক্ত স্টরয়েড ঔষধ ও ক্রিম, অয়েন্টমেন্ট প্রেসক্রিপশন করাসহ রোগীদের হয়রানি করার অপরাধ, ফার্মেসীতে ময়লা আবর্জনা, একই সাথে পশু পাখির ঔষধ রাখা সহ বিভিন্ন অপরাধ শিকার করেন আবদুল মাস্নান। ফার্মেসির স্বত্বাধিকার শিমুলকে রোগী দেখার প্রশিক্ষনের সনদ তলব করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
একই ফার্মেসিতে দুইজন রোগী দেখেন তারা সম্পর্কে শালা দুলাভাই। উক্ত অভিযানে প্রশিকিউশনে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল ইসলাম। এসব বিষয়ে গত দুই বছর পূর্বে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এর বিভিন্ন অভিযোগ প্রমানিত হলে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আবদুল মান্নানের বিরুদ্ধে এবং কোন প্রকার চর্ম জাতীয় রোগীদের চিকিৎসা ও স্টরয়েড প্রেসক্রাইব করবেন না মর্মে অঙ্গিঁকার করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীন জানান, পল্লী চিকিৎসক আবদুল মান্নান প্রশিক্ষণের মুল সনদ দেখাতে পারেননি, ফটোকপি দেখিয়েছেন। চর্ম রোগীর ক্ষেত্রে অতিরিক্ত স্টরয়েড প্রেসক্রিপশন করার সত্যতা প্রমানিত হওয়ায় এবং ফার্মেসীর মালিক শিমুলসহ দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধসহ সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল