হোম » সারাদেশ » বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই  মাদক কারবারি আটক

বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই  মাদক কারবারি আটক

মোঃ নাজমুল হোসেন বিজয়, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশের টিম বশির আলম এর নেতৃত্বে  দুটি পৃথক  অভিযানে দুই মাদক কারবারিকে  আটক করা হয়। 
গত (১৬ ই জানুয়ারি) মঙ্গলবার আনুমানিক রাত ৮:৩০ মিনিটের সময় বরগুনা সদর এম,বালিয়াতলী ৯ নং ওয়ার্ড এলাকা হতে রাকিব (১৯) পিতা: আব্দুল মালেক, গ্রাম: বড় বালিয়াতলী, থানা ওজেলা বরগুনা। তার কাছ থেকে পাওয়া ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান আছে।
গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের পৃথক অপর অভিযানে আনুমানিক রাত ১০:১৫ মিনিটের সময় বরগুনা সদর ৮ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ক্রোক এলাকা হতে মো: আমান পঞ্চায়েত (২৫) পিতা: আব্দুল মান্নান, থানা ও জেলা বরগুনা। তার কাছ থেকে পাওয়া ৩০(পিস) ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। একাধিক মামলার বিচারাধীনসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইলে মামলা প্রক্রিয়াধীন আছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!