
মোঃ সবুজ ইসলাম : তীব্র শীতে কাপছে উত্তরের জেলা। এই তীব্র শীতে জনজীবন যখন স্থবির ঠিক তখনই একটুখানি উষ্ণতা ছড়িয়ে দিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ড. হুমায়ুন কবীর ফাউন্ডেশন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চারটি ইউনিয়নে ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক গরিব,অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
কয়েকদিনে উপজেলার লেহেম্বা,বাচোর,নন্দুয়ার ও রাতোর ইউনিয়নের বিভিন্ন স্থানে ডক্টর হুমায়ুন কবীর ফাউন্ডেশনের কম্বল বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষদের মাঝে বিতরণ করা হয়।
এসব শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আব্দুলাহ আল মামুন(এপোলো), ফিরোজ আক্তার, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, ব্যবসায়ী ফরজন আলী, প্রধান শিক্ষক রুহুল আমিন,বীরমুক্তিযোদ্ধা সেমন্ত রায়,আব্দুল মালেক,নন্দুয়ার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শানু, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল হক মাস্টার, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ ।
বিতরণের সময় বক্তারা বলেন, আপনাদের পাশে থাকতে চায় ড. হুমায়ুন কবীর ফাউন্ডেশন। অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চায় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড.হুমায়ুন কবীর।
এসময় সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক হারুন অর রশিদ ও আল মুকিদ মাহি।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন