
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সনামধন্য নূরানী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টারের ৩নং শাখা পাহাড়তলী(বাদশার টেক)এলাকায় উদ্বোধন হয়েছে।
১৩ই জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় মাদ্রাসার হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আকম সাদেক হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লাইট ফাউন্ডেশন ও পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, পরিচালনা কমিটির সহ-সভাপতি এইচ এম রুহুল কাদের, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক এমইউপি আজিজ মিয়া। মিনিবাজার শাখার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ রেজাউল করিম শামীম। বটতলী শাখার প্রধান শিক্ষক মাওলানা আজিম উদ্দিন, ও পাহাড়তলী শাখার প্রধান মাওলানা জাহেদুল ইসলামের সার্বিক ব্যবস্থানায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদানের কাজ করে গোটা উপজেলা জুড়ে আলোড়ন তৈরি করেছে লাইট সেন্টার। শিক্ষার্থীদের পাঠদান উদ্বোধন, ও দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা পীরে কামেল মাওলানা আকম সাদেক হোসেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২