
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর ) আসনে টানা দুই বারের সংসদ সদস্য দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও আওয়ামী লীগের দুই বারের সাবেক সাধারণ সম্পাদক, প্রয়াত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সাথে সাথে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, বিতরন করা হয় মিষ্টি।
আর এর সাথে সাথেই কিশোরগঞ্জ সদর-হোসেনপুরবাসী গত পাঁচ বছর মন্ত্রীত্ব শূন্যতার স্বপ্ন পূরণে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে মন্ত্রী হিসাবে দেখতে চান তার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ। জানা গেছে, এই আসনটি থেকে তার পিতা সৈয়দ নজরুল ইসলাম ও ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন।
সৈয়দা লিপি সরল ইমেজ নিয়ে সাধারণ মানুষের সাথে গড়ে তুলেন এক নিবিড় সম্পর্ক। তিনি নির্বাচনী এলাকার কৃষক, জেলে থেকে শুরু করে সকলের কাছে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে এই আসন থেকে পুনরায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হলে, তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিজয়ী হওয়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন তাকেই মন্ত্রী হিসেবে দেখতে পান সেই দাবি করে আসছেন কিশোরগঞ্জবাসী।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান বলেন, কিশোরগঞ্জের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এর পরে এই জেলাতে আর কোন মন্ত্রী হিসেবে দেখা যায়নি আমদের আশা, সৈয়দ আশরাফের বোন ডা সৈয়দা জাকিয়া নূর লিপিকে যেন মন্ত্রী হিসেবে দেখতে পারি। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বলেন, এই এলাকার মানুষের প্রাণের দাবি এবার যেন সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন লিপি এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে পারি।
তিনি আশাবাদী তাকে এবার মন্ত্রীত্ব দেওয়া হবে। হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-অসাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এলাকাবাসীর একটাই দাবি কিশোরগঞ্জের চলমান উন্নয়নের জন্য আমাদের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মহোদয়কে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এ নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল তাই এই সহজ সরল মানুষের উন্নয়নের জন্য হলেও আমাদের লিপি এমপির মত একজন সৎ, যোগ্য, আদর্শবান, সংসদ সদস্যকে মন্ত্রী হিসাবে দেখতে চায়। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলাবাসীর চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপিকে মন্ত্রীত্ব দিবেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার