হোম » সারাদেশ » চকরিয়াতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

চকরিয়াতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: জাতিরজনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ১০ জানুয়ারী(বুধবার) বিকাল ৩টায় চকরিয়া মহিলা কলেজের হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ  চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোসলেহ উদ্দিন মানিকের সভাপতিত্বে ও এ্যাডভোকেট ফয়জুল কবির সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সরওয়ার আলম,চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর আকম গিয়াস উদ্দিন, চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক থানার সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উল হক। আওয়ামী লীগ নেতা আলমগীর হোছাইন,শফিউল আলম বাহার,আবসার উদ্দিন মাহমুদসহ চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!