হোম » সারাদেশ » ঠাকুরগাঁও-২ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.মাজহারুল ইসলাম

ঠাকুরগাঁও-২ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.মাজহারুল ইসলাম

মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী মো:মাজহারুল ইসলাম  নৌকা প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আলী আসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট।
এছাড়াও নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোছা. নুরুন নাহার ১৯৮৬, বাংলাদেশের কংগ্রেস থেকে ডাব প্রতীকে মোছা. রিম্পা আক্তার ৪২৬ ও স্বতন্ত্র হয়ে সোফা প্রতীকে মো. আব্দুল কাদের৩২১৩ প্রতিদ্বন্দ্বীতা করে ভোট পেয়েছেন।
এই আসনে ১০৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৯১ এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৭৪।
তারমধ্য ভোট কাস্ট হয়েছে বৈধ ভোট ১৭৮২৮৬,বাতিল কৃত ৩৩৪৪,সর্বমোট ১৮১৬৩০ প্রদও ভোটের শতকরা হার ৫৭.১২।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!