
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৪ আসনে নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম চৌধুরী মোট ১০০ ভোট কেন্দ্রে ৭১১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩৬৮৮৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে ১৬২ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের স.উ.ম আবদুস সামাদ ৫২৩১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবুল হোসাইন কালিয়াইশী চেয়ার প্রতীক নিয়ে ১২১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী মো. গোলাম ইসহাক খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৩ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ আয়ুব একতারা প্রতীক নিয়ে ১৯৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী ফুলের মালা প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম গতকাল ৭ জানুয়ারি রাত সাড়ে ৯ টায় বেসরকারিভাবে চন্দনাইশ অংশের ৬৪ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, আংশিক সাতকানিয়ার ৩৬ কেন্দ্রের ফলাফলের মাধ্যমে পুর্ণ ফলাফল ঘোষণা করবেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২