
রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, শফিকুল ইসলাম (নৌকা) মোট ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৫। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিক (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার। মোট ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৫৬। গড় ভোট পড়েছে ৫৯.৭২ শতাংশ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান