
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ জামিল হোসাইন গণসংযোগ ও পথসভা লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় মোরেলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আকারে পথসভা করেন।
এর পরে হোগলাবুনিয়া ইউনিয়নের ছোলমবাড়িয়া বাসষ্ট্রান্ড, এতিমখানা বাজার, লক্ষনের হাট বাজার, চর হোগলাবুনিয়া বাজারে পৃথক পৃথক পথসভা করেন আওয়ামী লীগ নেতা আমেরিকা থেকে আন্তর্জাতিক স্ট্রাটেজিক লিডারশীপ অ্যাওয়ার্ড প্রাপ্ত মো. জামিল হোসাইন।
এ সময় তিনি বলেন নৌকা-ঈগল একই সুতায় গাথা, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে আছি । সকলকে ৭ই জানুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র গিয়ে ঈগল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এ সময় তার সহধর্মীনি মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন রিমা, যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা বাদশা মীরসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক