
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১লা জানুয়ারী থেকে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত সকল আদালত বর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের বিএনপিপন্থী আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঠাকুরগাঁও জজ কোর্টের আইনজীবীবৃন্দ এর আয়োজনে সোমবার সকালে ঠাকুরগাঁও জজ কোর্ট চত্তরে ব্যানার হাতে অবস্থান নিয়ে আদালত বর্জন করেন আইনজীবীরা ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাড. এনতাজুল হক এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম ও সাধারন সম্পাদক অ্যাড. জয়নাল আবেদিন।
বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার আরেকটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী , অনুগত প্রার্থীসহ হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেয়া হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ, ‘ডামি নির্বাচন’ বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুন:প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেবার লক্ষ্যেই আমাদের এ কর্মসূচী।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন