
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় টাঙ্গিয়ে রাখা নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী(ঈগল প্রতীক) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানকে প্রধান আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
রবিবার সকালে হাতীবান্ধা থানায় এমডি আতাউর রহমানসহ আরও ২০ জন ও অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে গড্ডিমারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম(৫২) বাদী হয়ে অভিযোগটি করেন। এর আগে গত শনিবার ভোরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের হাটখোলা বাজারে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা হলেন, লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান(৬৫), আহসান হাবিব মোস্তাজির(৬৪), নিলু মোস্তাজির(৬০), হাকিম মোস্তাজির(৫৮), হালিমুল মোস্তাজির(৫৫), হাসেম মোস্তাজির(৫০), রবিউল ইসলাম (৫৫), স্বপন খন্দাকার (২৫), আক্তার হোসেন খন্দকার (৪০), মাসুদ সরকার(২৮), সাইদুল ইসলাম(৩৩), ফজলে রহমান(৩৫), লিয়াকত হোসেন(৪২), একরামুল হক(৪০), রনি (৩০), মাসুদ রানা(৩৮) আল মামুন(৪০), দবিউল ইসলাম(৩৫), শাহজাহান প্রামানিক(৫০) ও বাদল মিয়া(৩০)।
অভিযোগে উল্লেখ আছে যে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের হাটখোলা বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসের সামনে বাশের খুটির উপর কাঠের তৈরি নৌকা টাঙ্গিনোর সময় বাধা দেয় ঈগল সমর্থকরা। এছাড়া এ সময় তারা নৌকাটি ভেঙ্গে বা আগুনে পুড়িয়ে ফেলার নানা রকম হুমকি-ধামকি দেন তারা। এমতাবস্থায় শনিবার ভোর রাতে ওই নৌকাটি আগুনে পুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে গড্ডিমারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম বলেন, প্রথমে ঈগল সমর্থকরা নৌকা টাঙ্গানোয় বাধা দেন ও নৌকা পুড়িয়ে দেয়ার হুমকি দেন। তারই জেড় ধরে শনিবার ভোর রাতে নৌকাটি পুড়িয়ে দেয় অভিযুুুক্তরা।
এ বিষয়ে ওই ইউনিয়নের ঈগল প্রতীকের সমর্থক ও কর্মী মোস্তাফিজুর রহমান মিলু বলেন, আমরা কোন নৌকা প্রতীকে আগুন দেইনি। উল্টো তারাই আমাদের কাজে বাধা দিচ্ছে।
এ বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত ঈগল প্রতীকের প্রার্থী (স্বতন্ত্র) আতাউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক