
বিভিন্ন পথ সভায় স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন, প্রত্যেক জনগণের জন্য তার দরজা সব সময় খোলা ছিল। তাই তার জনপ্রিয়তা দেখে বিভিন্ন জাগয়ায় নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিড়লেও বিরোধী পক্ষের অযোগ্যতায় ভোটারদের হৃদয়ে জব্বার চৌধুরী স্থান করে নিয়েছে।
জনগণ চাই তার সমস্যা কোন জনপ্রতিনিধিকে বলে একটু সম্মান ও সহযোগিতা পাওয়া। তাই বিগত সময় সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করায় জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন বলে উল্লেখ করেন। যারা মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের সাথে তিনি চলেন না। তাই নির্বাচন নিয়ে কোন ধরনের সহিংসতার না জড়ানোর জন্য তার নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশ দেন। বিগত উপজেলা চেয়ারম্যানেও তার সাথে নানান ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে বলেন, নির্বাচনকালীন প্রচারোনার জন্য ২টি ইউনিয়নে তাকে ঢুকতেইও দেননি বলে জানান।
কিন্তু ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৮টি ভোট কেন্দ্রে তিনি নির্বাচিত হয়েছেন। এবারও যে সমস্ত এলাকায় সমস্যা দেখা যাচ্ছে প্রশাসন তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে বলে জানান। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শেখ টিপু চৌধুরী, আব্দুল আজিজ মেম্বার, মোজ্জাম্মেল সিকদার, মোর্শেদ বিন চৌধুরী (খোকন), কাজী আমান উল্লাহ, মো. মামুন, আবদুর রহমান, আবুল বশর, শফিউল আলম, জসিম উদ্দিন চৌধুরী, আয়ুব মেম্বার, নারী নেত্রী রহিমুন নেছা খানম প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক