
পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক উন্নয়নে উদ্দোগ গ্রহন করার জন্য বিভাগীয় পর্যায়ে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন হাবিবুর রহমান হাবিব। হাবিব উপজেলার পৌর শহরের জগথা গ্রামের সালাউদ্দিনের ছেলে।
গত সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স কক্ষে ভলান্টারি সার্ভিস ওভারসিস এর আয়োজনে রংপুর বিভাগের ৮ টি জেলার সেরা স্বেচ্ছাসেবকদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।
স্বেচ্ছাসেবকগনের কার্যক্রমের উপস্থাপনের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমে সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়। এতে ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও রংপুর থেকে স্বেচ্ছাসেবীগন অংশ নেয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো:আবু জাফর, ভিএসও বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান,স্বেচ্ছাসেবক যাচাইয়ের বিচারক অধ্যক্ষ এন্তাজুর রহমান, বিচারক তৌহিদুল ইসলাম লিটন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক