
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে এবি গ্লাস ফ্যাক্টরির ভিতরে আব্দুল বাছেদ (৬১) নামের এক নৈশপ্রহরীকে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের দামগাড়া এলাকার চান মিয়ার ছেলে আব্দুল বাছেদ (৬১)।
জানা গেছে, আব্দুল বাছেদ প্রায় তিন মাস আগে এবি গ্লাস ফ্যাক্টরিতে নৈশপ্রহরী হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি ফ্যাক্টরির দক্ষিণ-পশ্চিম পাশে টিনের টংয়ের ওপর থেকে দায়িত্ব পালন করতেন। ফ্যাটরিতে প্রতিদিন ডিউটিরতদের উপস্থিতি স্বাক্ষর রেজিস্টারে নেয়া হয়।
গত রাত ৪টার দিকে বাছেদের ডিউটিরত অবস্থায় তদারকি কর্মকর্তা তার স্বাক্ষর নেন। এরপর ভোর ৫টার দিকে টং ঘরের নিচে পোশাক পরা অবন্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়। তার মরদেহের পাশে স্টিলের একটি এঙ্গেল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই এঙ্গেল দিয়ে মাথায় আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার ওমর আলী ও কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বাছেদের হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক