
আওয়াজ অনলাইন: দক্ষিণ চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে বাসচাপায় ইসকান্দর জামি (৫৪) নামের এক মাওলানা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসকান্দর ইসলামি প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পটিয়া শাখার ইনচার্জ। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরলা গ্রামের ইকরাম চৌধুরীর ছেলে। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাওলানা ইসকান্দর জামি মোটরসাইকেলে মঙ্গলবার বিকেলে বাসায় ফিরছিলেন। পথে পটিয়া বাইপাস সড়কে একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার জানান, বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২