
বিপ্লব রহমান গাবতলী (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়া জেলায় কর্মরত দুই পুলিশ কর্মকর্তাকে জনস্বার্থে বদলি করা হয়েছে। বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা ও গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
রবিবার (২৮ আগস্ট) রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়৷ আদেশ অনুযায়ী কৃপা সিন্ধুবালাকে পাবনা ও সিরাজুল ইসলামকে জয়পুরহাট জেলায় বদলি করা হয়েছে।
বিষয়গুলো নিশ্চিত করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। তিনি জানান, রবিবার এক আদেশে তাদের বদলি করা হয়৷ দুই থানায় এখনও নতুন কাউকে পদায়ন করা হয়নি।।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী