
আব্দুর রাজ্জাকঃ শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)এর উদ্যোগে- অবিলম্বে সকল পোষাক শ্রমিকদের জুন মাসের বেতন ও পূর্ণ ঈদ বোনাস পরিশোধ করা, রেশন ও মহার্ঘভাতা চালুকরা, বেকা, কুনতং, এপেক্স সিনহা গার্মেন্টস সহ বন্ধ কারখানার শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পাপ্য পাওনা সম্পূর্ণ পরিশোধ করার দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জি-স্কপের যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াহেদ এবং সমাবেশ পরিচালনা করেন জি-স্কপের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নঈমুল আহসান জুয়েল। উক্ত সমাবেশ এ বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কামরুল আহসান, মোহাম্মদ রফিক, কে এম মিন্টু,, সেলিম মাহমুদ, শান্তনা, শিরিন আক্তার, মোঃসোহাগ।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ – স্কপ- এর যুগ্ম সমন্বয়ক আহসান হাবীব বুলবুল, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সহসভাপতি আব্দুর রাজ্জাক সহ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ( জি-স্কপ)এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস