হোম » শহর-নগর » বৃষ্টি ও বিধিনিষেধে রাজধানীর সড়কগুলো জনশূন্য

বৃষ্টি ও বিধিনিষেধে রাজধানীর সড়কগুলো জনশূন্য

আওয়াজ অনলাইন : নতুন করে সাতদিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ (শুক্রবার)। সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির কারণে আজ শুক্রবার সকালে রাজধানীর সড়কগুলো গতকালের তুলনায় বেশি ফাঁকা রয়েছে।

আজ সকালে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও ক্রেতাদের ভিড় নেই। তবে বিধিনিষেধ কার্যকরে পথে পথে চেকপোস্ট আছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর। অপ্রয়োজনে কেউ বাইরে বের হলে আটক ও জেল-জরিমানা করা হচ্ছে। ঢাকার বাইরে মাহসড়কগুলোতে জরুরী সেবা ও পণ্যবাহী যানবাহন ছাড়া কিছুই চলছে না।

গতকাল যাঁরা বিনা কারণে বের হয়েছেন, তাঁদের অনেককেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হতে হয়েছে অথবা জরিমানা দিতে হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, যৌক্তিক কারণ ছাড়া বের হওয়ায় গতকাল ঢাকায় ৪৯৭ জনকে আটক করা হয়।

২৫৮ জনকে গ্রেপ্তার ও ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে প্রায় ৪ লাখ ৯৩ হাজার টাকা। এর বাইরে র‍্যাব ৪০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সারা দেশে ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ৭ই জুলাই পর্যন্ত থাকবে এই কঠোর বিধিনিষেধ।
ছবি: সংগৃহীত। /এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!