হোম » শহর-নগর » রংপৃুর বিভাগে উৎসব মুখর পরিবেশে ৫ হাজার ৩ শত ৪৩ টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত

রংপৃুর বিভাগে উৎসব মুখর পরিবেশে ৫ হাজার ৩ শত ৪৩ টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত

সালেকুজ্জামান সালেক,রংপুর

ধর্মীও আচার অনুষ্ঠান ও উৎসব মুখর পরিবেশে চলতি বছর রংপুর বিভাগে ৫ হাজার ৩ শত ৪৩ টি মন্ডপে সনাতন ধর্মাবলম্মীদের বড় ধর্মীও উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও প্রাতিমা বির্সজনের মধ্য দিয়ে এই উৎসব সমাপ্ত হয়।
পূজা উপলক্ষ্যে বিভাগের প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সার্বক্ষনিক নিরাপত্তায় নিয়োজিত ছিল ৪৬হাজার৬শত ৯৮ জন আনসার ও গ্রামপুলিশের সদস্য।এর বাইরে স্বেচ্ছা সেবক হিসাবে বিএনপি ও এর আঙ্গ এবং সহযোগী সংগঠন সমূহের অসংখ্য স্থানীয় পর্যায়ের নতাকর্মী নিয়োজিত ছিল। তারা পালা করে রাতজেগে মন্ডপ গুলো পাহারা দিয়েছে।এছাড়াও বিএনপি‘র মহানগর ও জেলার নেতৃবৃন্দ সর্বক্ষনিক পূজা মন্ডপগুলোর খোঁজ খবর নিয়েছেন।প্রতিটি মন্দির ও মন্ডপ তারা পরিদর্শন করেছেন।স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্বে ছিল,র‌্যাব,পুলিশ ও বিজিবি।
চলতি বছর রংপুর বিভাগের দিনাজপুর জেলায় সর্বাধিক মন্ডপে র্দূগোৎসব অনুষ্ঠিত হয়েছে।এই জেলায় ১ হাজার ২শত ৫৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভাগের রংপুর জেলাতে ৯শত ৭ টি মন্ডপে,নিলফামারী জেলাতে ৮শত ৪১ টি মন্ডপে,গাইবান্ধায় ৫শত ৭৭টি মন্ডপে,কুিড়গ্রামে ৫২৫ টি মন্ডপে, ঠাকুর গাঁ জেলাতে ৪শত ৬৮টি মন্ডপে এবং পঞ্চগড় জেলাতে ২শত ৯৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের সনাতনী সম্প্রদায়ের বড় এই ধর্মীও উৎসব সকলের সহযোগীতায় আনন্দ মুখর পরিবেশে রংপুর বিভাগে অনুষ্ঠিত করায় বিভাগের সকল শ্রেনী পেশার জনগনের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন বিভাগীয় কমিশনার সহিদুল ইসলাম এনডিসি।
এবার নির্বিঘ্নে পূজার আচার অনুষ্ঠান পালন করতে পেরে দেশের সনাতনী ধমাবল্মীরা সন্তুষ্টি প্রাকাশ করে বলেছেন,ধর্মীও সম্প্রীতির এই দেশে আমরা সকলেই সকলের তরে।আবহমান কালের এ ধারা যেন অব্যহত থাকে। এ্ই হোক আমাদের প্রতিঞ্জা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!