হোম » শহর-নগর » “শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বাবা-মা ও শিক্ষকের ভূমিকা অপরিহার্য”-নারীপক্ষের সমাবেশে ডঃ এম এ হালিম পাটোয়ারী

“শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বাবা-মা ও শিক্ষকের ভূমিকা অপরিহার্য”-নারীপক্ষের সমাবেশে ডঃ এম এ হালিম পাটোয়ারী

মোহাম্মদ আসাদুজ্জামান 

গতকাল রবিবার ২১সেপ্টেম্বর সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরস্থ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে নারীপক্ষের উদ্যোগে আয়োজিত “শিশুদের মানসিক বিকাশ”শীর্ষক অভিভাবকদের সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ডঃ এম এ হালিম পাটোয়ারী বলেন, শিশুদের সুস্থ ও সাবলীল বিকাশে বাবা-মা দুজনকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, একটি অনুকূল পরিবেশ, বন্ধুসুলভ পারিবারিক আবহ ও সঠিক প্যারেন্টিং শিশুদের বেড়ে উঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আজকে যে শিশু অদূর ভবিষ্যতে সেই জাতির নেতৃত্বে ও কর্তৃত্বে আসবে।জাতিকে সর্বক্ষেত্রে সেবা দেওয়া এবং দায়িত্ব নেওয়ার উপযোগী করে গড়ে তুলতে শিশুদের মানসিক, শারীরিক ও বুদ্ধি ভিত্তিক বিকাশে পরিবারের ভূমিকা বিশেষ করে মায়ের ভূমিকা অগ্রগণ্য।একই পরিবারের অন্তর্গত শিশুদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সুসম্পর্ক, সহানুভূতি ও সহমর্মিতা তাদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করে দেয়।এই ক্ষেত্রে পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সিনিয়র সদস্যরা গঠনমূলক ও অনুকরণীয় ভূমিকা পালন করতে পারে।
তিনি আরো বলেন, বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদেরকেও শিশুদের সার্বিক বিকাশে গঠনমূলক অসাধারণ দায়িত্ব পালন করতে হবে । একজন শিক্ষকের শাসন, শিষ্টাচার, উচ্চারণ,জীবনাচরণ ও জীবনধারণ শিশু শিক্ষার্থীদের দারুনভাবে প্রভাবিত করে। অতএব, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সিনিয়ররা সম্মিলিতভাবেই শিশুদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশে কার্যকর সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বসিলা শাখার ইনচার্জ তাজবীর করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন, সহকারী পরিচালক আসমা খানম রূপা, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার, অধ্যক্ষ আব্দুল জলিল, উপাধ্যক্ষ নার্গিস সুলতানা প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!