
সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় অটোরিকশা চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
শনিবার (১ জুন) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, শুক্রবার (৩১ মে) রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মাওলানা আবু তালহার ছেলে সাদ (২৫) ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের মৃত. জোগেশ চন্দ্র বসুর ছেলে মহাদেব চন্দ্র সাহা (৫৫)।
আহতরা হলেন জোগেশ চন্দ্রের স্ত্রী ঝর্ণা রানী (৫০) ও বহুলী গ্রামের শাহ আলম। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
(ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, শহরের কাঠেরপুল থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশাকে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় বহুলী এলাকায় একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এঘটনায় দুজন মারা গেছে ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, মোট চারজনকে এখানে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে ঝর্ণা রানীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছে।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস