হোম » রাজধানী » বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সম্মানিত বনানী সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সাথে বনানীর বাড়ি নং–২১, রোড নং–৭, ব্লক–এফ, দিলন টাওয়ারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বনানী সোসাইটির সভাপতি জনাব শওকত আলী ভূঁইয়া দিলন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব ইরফানুল ইসলাম।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ সংসদীয় আসনের জনাব তারেক রহমানের সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুর রহমান সানী। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সাত্তার পাটোয়ারী, জনাব রেজাউর রহমান ফাহিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বনানী সোসাইটির নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল—যানজট, জলাবদ্ধতা, খেলার মাঠের পরিবেশ , শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, অবৈধ গ্যাস সংযোগ, লেক সংস্কার, ফুটপাত দখল এবং ইঞ্জিনচালিত রিকশাসহ নানা সমস্যা।

প্রধান অতিথি জনাব আব্দুর রহমান সানী এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের সুবিধার্থে সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। পাশাপাশি তিনি সকলকে সমস্যা জানাতে এবং উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!