হোম » শিক্ষা » বশেমুরবিপ্রবি অর্থনীতি বিভাগের বিজয় দিবস উদযাপন!

বশেমুরবিপ্রবি অর্থনীতি বিভাগের বিজয় দিবস উদযাপন!

আলী হাসান রিয়ন,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ উদযাপন করেছে বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ পরে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

পুষ্পস্তবক অর্পনে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের স্বভাপতি মুহাম্মদ রবি উল্লাহ,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হাসিবুর রহমান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।
অর্থনীতি বিভাগের স্বভাপতি মুহাম্মদ রবি উল্লাহ বলেন,”স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আর্জিত এই স্বাধীন বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে।

বিজয়ের বায়ান্ন বছর পরেও বাঙালি আজ পূর্ণতা পায় নি তার স্বাধীনতায় ও প্রকৃত বিজয়ে। তাই এই দেশ মাতৃকার জন্য সবাইকে যার যার স্থান থেকে কাজ করে যেতে হবে। নিজের স্বার্থের উর্ধ্বে থেকে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে। তবেই আর্জিত হবে পূর্ণ বিজয়। এই হোক আমাদের আগামীর প্রত্যয়।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!