হোম » শিক্ষা » সরাজপুর ইসলামীয়া ইবতেদায়ী মাদ্রাসার বিদায় অনুষ্ঠান সম্পন্ন

সরাজপুর ইসলামীয়া ইবতেদায়ী মাদ্রাসার বিদায় অনুষ্ঠান সম্পন্ন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া উপজেলার সুরাজপুর ইসলামীয়া ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ নভেম্বর (শনিবার) সকাল ৯টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এমইউপি রফিকুল ইসলাম কাজল।

মাদ্রাসার সুপার মাওলানা আহসান হাবিব পারভেজের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি
ছরওয়ার আলম, সাধারণ সম্পাদক মো:আনিচ,সদস্য মোবারক আলি, ছাবের আহমদ ও আবুল কাশেম,সাবেক শিক্ষক মাওলানা কামরুল হাসান সাঈদীসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,ইবতেদায়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কফিল উদ্দিন।

পরে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।  এতে ৫ম শ্রেণীর চলতি ২০২৩শিক্ষা বর্ষের ৩৮জন শিক্ষার্থী বিদায় নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!